In the Name of Allah, The Most Gracious, Ever Merciful.
Love for All, Hatred for None.
আল্লাহ্ তা’লা যুগে যুগে নবী এবং রসূল আবির্ভূত করেছেন যাতে মানুষ সত্য খোদার স্বরূপ সম্পর্কে অবহিত হতে পারে। কিন্তু সত্যের বিরোধিতা এক চিরন্তন নিয়ম। চিরাচরিত রীতি অনুযায়ী যুগের দুষ্ট ও ভ্রষ্টের দল সকল যুগে আগত প্রেরিত পুরুষের ঘোর বিরোধিতা করেছে। এ যুগে খোদার পক্ষ থেকে আগমনকারী মসীহ্ ও মাহ্দী হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানি (আ:)-এর চরম বিরোধিতা হয়েছে। তাঁর বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করে সমাজ সংসারে অশান্তির বিষবাষ্প ছড়ানোর অপচেষ্টা করা হয়েছে সেই সূচনা থেকেই আর তাদের দোসররা সে ঘৃণ্য ষড়যন্ত্রই করে যাচ্ছে নিরন্তর। এ বিভাগে আমরা চেষ্টা করেছি বিরুদ্ধবাদীদের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন আপত্তির খন্ডন করার। আমাদের চেষ্টা চলমান, আশা করি এ আয়োজন আপনাদের ভালো লাগবে।