LOVE FOR ALL HATRED FOR NONE

ভালবাসা সবার তরে, ঘৃণা নয় কারো ’পরে

Browse Ahmadiyya Muslim Jamaat, Bangladesh

Khelafat Jubilee Logo

শতবার্ষিকী খেলাফত জুবিলীর তাহরীক

পবিত্র কুরআনের আল্লাহ্‌ তা’আলার প্রতিশ্রুতি এবং হযরত রসূল করীম (সঃ)-এর বর্ণিত হাদীসের ভবিষ্যদ্বাণীর পূর্ণতায় বিশ্বনবীর বিশ্বধর্ম ইসলামের শরীয়তের শিক্ষাকে বিশ্বব্যাপী রূপদানের উদ্দেশ্যে উম্মতি বিশ্বনবী হযরত মসীহ মাওউদ (আঃ) আবির্ভূত হয়েছেন। তাঁর অন্তর্ধানের পর ইসলামের শরীয়তের শিক্ষার এ প্রবাহমান ধারাকে অব্যাহত রাখার প্রেক্ষিতে আল্লাহ্ তা’আলা তাঁর প্রতিটি ঐশী জামাতের অনুবর্তিতায় পুনরায় নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠা করেন। এ ধারাবাহিকতা আখেরী জামানার দ্বিতীয় কুদরত হিসাবে প্রদর্শিত। ১৯০৮ সালে প্রতিষ্ঠিত এ ঐশী খেলাফতের আগামী ২০০৮ সালে শতবর্ষ পূর্তি হবে। তাই আজ যারা আল্লাহ্ তা’আলার হেদায়েত প্রাপ্তিতে এ খেলাফতের অনুবর্তিতার সৌভাগ্যবান তাদেরকে আল্লাহ্ তা’আলার প্রতি শুকরিয়া জ্ঞাপন এবং জামাতে আহ্‌মদীয়ার বিশ্ব বিজয়ের জন্য দোয়া করা অপরিহার্য। সে জন্য এ খেলাফতের ক্রমধারায় বর্তমান পঞ্চম খলীফা হযরত খলীফাতুল মসীহ্ আল-খামেস (আইঃ) খেলাফত জুবিলী উদযাপন উপলক্ষে জামাতে বিশেষ দোয়ার তাহরীকে করেছেন। সে দোয়াগুলি হলোঃ

উল্লেখ্য, ১৯৩৯ সালে আহ্‌মদীয়া জামাতের পঞ্চাশ বছর পূর্তি, হযরত মুসলেহ মাওউদ (রাঃ)-এর জন্ম ও তাঁর কীর্তিমান জীবন আলেখ্যের পঞ্চাশ বছরের পূর্ণতা এবং হযরত খলীফাতুল মসীহ সানী (রাঃ)-এর গৌরবময় খেলাফতের পঁচিশ বছরের পূর্ণতার জুবিলী উৎসব জাঁকজমকভাবে পালন করা হয়। অনুরূপভাবে ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত জামাতের ১৯৮৯ সালে শতবর্ষ পূর্তিতে বিশ্বব্যাপী আহ্‌মদীয়া জামাতে শতবার্ষিকী জুবিলী আনন্দমুখর পরিবেশে বর্ণাঢ্যভাবে উদযাপন করা হয়। এ শতবার্ষিকী জুবিলী আগমনের ষোল বছর পূর্বে ১৯৭৩ সালে হযরত খলীফাতুল মসীহ সালেস (রাহেঃ) বিভিন্ন দোয়ার তাহরীক করেছিলেন। পরবর্তীতে ব্যাপক কর্মসূচীতে উৎসব মুখর পরিবেশে আহ্‌মদীরা আবেগে আপ্লুত হয়ে তা যথার্থভাবে পালন করেন। তাই আজ হুযূর আকদাস হযরত খলীফাতুল মসীহ্ আল-খামেস (আইঃ)-এর আগামী ২০০৮ সালের খেলাফত জুবিলী উপলক্ষে প্রদত্ত তাহরীক যথার্থভাবে পালনে আমাদের দোয়া, নামায ও রোযা রাখা প্রয়োজন। বলাবাহুল্য ইমামুজ্জামান আমীরুল মোমেনীন ওয়াক্তের ঐশী নেতা যখন যে তাহরীক করেন তা অনুবর্তিদের পালন অত্যাবশ্যকীয়। আর তা হলেই আমরা খোদা তা’আলার প্রতি শুকরিয়া জ্ঞাপন এবং আহ্‌মদীয়াতের বিশ্ব বিজয়ের আশা-আকাঙ্খার প্রতিফলনে সৌভাগ্যবান হবো। খোদার সন্তুষ্টি অর্জনে জীবন সার্থক হবে। আল্লাহ্ তা’আলা আমাদের সকলকে এ খেলাফত জুবিলী যথার্থভাবে পালনে তৌফীক দান করুন। আমীন।