In the Name of Allah, The Most Gracious, Ever Merciful.
Love for All, Hatred for None.
সম্প্রতি লেইডেন জামাতের প্রেসিডেন্ট জনাব বশির আহদম থিম সাহেবের আমন্ত্রণে Kaag En Braassem শহরের মেয়র Mrs. Maria Van der Velde Menting লেইডেন জামাত পরিদর্শন করেন। মিসেস আরশাদ বশির থিম ফুলের তোরা দিয়ে মেয়র মহোদয়কে স্বাগত জানান।
মোহতরম আমীর সাহেব হেবাতুন নূর ভারহাগেন এবং মিশনারী ইনচার্জ মওলানা নাইম আহমদ ওয়ারিচ সাহেবও উক্ত পরিদর্শন অনুষ্ঠানে যোগদান করেন। নৈশভোজের পূর্বে জনাব ন্যাশনাল আমীর সাহেব আহমদীয়া মুসলিম জামাতের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন এবং আহমদীয়া জামাত সমাজে শান্তি ও সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে কীভাবে নিরন্তর কাজ করে যাচ্ছে তিনি তাও উল্লেখ করেন। এরপর মুরব্বী সাহেব জামাতে আহমদীয়ার দৃষ্টিকোণ থেকে কুরআন ও হাদীসের আলোকে জিহাদের তাৎপর্য ব্যাখ্যা ধরেন।
নৈশভোজ শেষে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। মুরব্বী সাহেব এবং আমীর সাহেব আমন্ত্রিত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। মেয়র, তাঁর স্বামী এবং উপস্থিত অতিথিবৃন্দ অনুষ্ঠান সম্পর্কে একান্ত সন্তোষ প্রকাশ করেন এবং জামাতের এহেন উদ্যোগের ভূয়ষি প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে জামাতের কিছু বই-পুস্তক মেয়র এবং অতিথিদেরকে উপহার দেয়া হয়।
প্রকাশ থাকে যে, এই অনুষ্ঠানে এমনেস্টি ইন্টারন্যাশনালের আঞ্চলিক প্রধান ছাড়াও এই অঞ্চলের আরো দু’জন সম্মানিত মেয়র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদেরকে জামাতের পক্ষ থেকে বিভিন্ন বই-পুস্তক ও মেডেল উপহার দেয়া হয়।
প্রতি বছরের ন্যায় এ বছরও ১৭ হতে ১৯ সেপ্টেম্বর, ২০১০ তারিখে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো মজলিস খোদ্দামুল আহমদীয়া, জার্মানীর ৩১তম বার্ষিক ইজতেমা।
ইজতেমার উদ্বোধনী অনুষ্ঠান আরম্ভ হয় শুক্রবার জুমুআর নামাযের পরপরই। ১৬টি অঞ্চল থেকে খোদ্দাম এবং আতফাল উক্ত ইজতেমায় যোগদান করেন। ইজতেমায় ফুটবল, ক্রিকেট, ভলিভল, কাবাডি, টেবিল টেনিস, ব্যাডমিন্টন ছাড়াও বিভিন্ন খেলাধুলা যেমন ১০০ মিটার স্প্রিন্ট, ১০০ মিটার হাঁটা, গোলক নিক্ষেপ ইত্যাদির আয়োজন করা হয়।
খেলাধুলার পাশাপাশি বিভিন্ন বক্তৃতা, নাত, নযম এবং একাডেমিক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
জামাতের চিরায়ত ঐতিহ্য মোতাবেক সকল খাদেম প্রতিদিন সকালে বড় হলে সমবেত হতেন এবং তাহাজ্জুদ নামাযের মাধ্যমে ইজতেমার প্রতিটি দিন আরম্ভ করতেন। এরপর দিনের অন্যান্য কর্মসূচিতে সবাই উৎসাহের সাথে বেড়িয়ে পড়তেন।
জার্মানীর ন্যাশনাল আমীর সাহেব তাঁর সমাপনী ভাষণে বলেন, আমাদের খোদ্দামরা কেবলমাত্র খেলাধুলাতেই নয় বরং পড়াশোনার ক্ষেত্রেও সাফল্যের অবদান রাখছে এবং আমাদের তরুন প্রজন্ম পড়াশোনার ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে আছে। কিন্তু এটি এখানেই শেষ নয়, আমাদের সাফল্য তখনই চুরান্ত রূপ পাবে যখন আমরা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দেশের সেবায় অবদান রাখতে পারবো। তিনি খোদ্দামকে নিজেদের অবস্থান ও মর্যাদা সম্পর্কে সর্বদা সচেতন থাকার আহ্বান জানান আর প্রত্যেক ক্ষেত্রে সফল হবার জন্য তাদেরকে উৎসাহ প্রদান করেন।
সম্মিলিত দোয়ার মাধ্যমে উক্ত মহতি ইজতেমা সমাপ্ত হয়।
বিভিন্ন রকমের বাণিজ্যিক মেলার জন্য জার্মানী বিশ্বে সুপরিচিত। পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে লক্ষ লক্ষ পর্যটক এসব মেলা পরিদর্শন করেন। জার্মানীতে পর্যটক আকর্ষণের অন্যতম উৎস হলো এসব মেলা।
প্রতিবছরের মত এ বছরও ফ্রাঙ্কফুর্টে বই মেলা অনুষ্ঠিত হয় গত ৬ থেকে ১০ অক্টোবর। এ বছরের মেলায় অতিথি দেশ হিসাবে উপস্থিত ছিল আর্জেন্টিনা। প্রকাশ থাকে যে, আর্জেন্টিনা এ বছর তাদের ২য় জুবিলি স্বাধীনতা দিবস উদযাপন করে, তাই এ মেলার মাধ্যমে তারা গর্বের সাথে তাদের ইতিহাস, বর্তমান এবং ভবিষ্যত তুলে ধরার সুন্দর প্রয়াস পেয়েছে।
১০০টি দেশ থেকে প্রায় ৭ হাজার ৩০০ পর্যটক, ২ লক্ষ ৯৯ হাজার এর অধিক অতিথি এবং প্রায় ১০ হাজার সাংবাদিক উক্ত মেলায় যোগদান করেন।
আহমদীয়া মুসলিম জামাত, জার্মানী অন্যান্য বছরের মত এবারও মেলাকে ঘিরে তবলিগের কার্যক্রম অব্যাহত রেখেছে, এ উপলক্ষে মেলা প্রাঙ্গনে বুকস্টল খোলা হয়েছিল এবং মেলায় আগত পাঠক ও পর্যটকদের অধিকাংশ এই বুকস্টল পরিদর্শন করেছে। আগ্রহী পাঠকদের মাঝে জামাতি বই-পুস্তক এবং প্রচারপত্র বিতরণ করা হয়।
জার্মানীর ন্যাশনাল আমীর জনাব আব্দুল্লাহ ওয়াগিস হাউসার সাহেবও মেলায় স্টল পরিদর্শন করেন বলে জানা গেছে।
গত ২৭ অক্টোবর, ২০১০ আহমদীয়া মুসলিম জামাত, জার্মানীর উদ্যোগে রেজেন্সবার্গ-এ সর্বধর্ম সম্মেলনের প্রতিষ্ঠা বার্ষিকি উৎযাপিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে চারটি ধর্ম অর্থাৎ ইসলাম, খ্রিস্টান, ইহুদী এবং বৌদ্ধ ধর্মের সম্মানিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সম্মেলনে রেজেন্সবার্গ শহরের মেয়র জনাব হেন্স স্কাইডিঙ্গারও উপস্থিত ছিলেন।
‘সাম্য ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ’ শীর্ষক সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে ভাব বিনিময় করা। এদিন অপরাহ্ন ৬টায় অনুষ্ঠান আরম্ভ হয় এবং পরবর্তী ৩ ঘন্টা পর্যন্ত তা চলতে থাকে।
সম্মেলনে বিভিন্ন ধর্ম হতে ২২জন জার্মান অতিথি এবং আহমদীয়া জামাতের পক্ষ থেকে সর্বমোট ২০জন উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআন পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি আরম্ভ হয়, এরপর সম্মানিত মেয়র সাহেব অতিথিদেরকে একে একে পরিচয় করিয়ে দেন, যারা স্ব-স্ব ধর্মের প্রতিনিধিত্ব করছিলেন। অতিথিদের মধ্যে খ্রিস্টানদের প্রতিনিধিত্ব করেন ড. থমাস কোথম্যান, বৌদ্ধ ধর্মের প্রতিনিধিত্ব করেন জনাব গ্যাবরিয়েল স্কলজ, এবং ইসলাম ধর্মের প্রতিনিধিত্ব করেন আহমদীয়া মুসলিম জামা,ত জার্মানীর ন্যাশনাল আমীর সাহেব জনাব আব্দুল্লাহ ওয়াগিস হাউগার।
জনাব ওয়াগিস হাউগার ইসলামের মতাদর্শ তুলে ধরেন। বিশ্বনবী মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ এবং আহমদীয়া মুসলিম জামাতের ভুমিকা সমন্ধে তিনি বিশদ বর্ননা দেন। তিনি বলেন, নেতিবাচক মনোভাব পরিহার করে গভীরভাবে পর্যবেক্ষণ করলে এটি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কাছে প্রাঞ্জলভাবে প্রতিভাত হবে যে, প্রকৃতপক্ষেই ইসলাম শান্তির ধর্ম।
অনুষ্ঠানটি তবলীগের ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করেছে এবং জামাতে আহমদীয়ার ইতিবাচক দৃষ্টিভঙ্গী দর্শকদের মুগ্ধ করেছে।
আল্লাহ্ তা’লার অশেষ কৃপায় আহমদীয়া মুসলিম জামাত, কানাডা দু’টি পৃথক রেডিও স্টেশনের মাধ্যমে বৃহত্তর টরেন্টো এলাকায় ইসলামের সুমহান বাণী প্রচার করছে। গত ৭ নভেম্বর, রোববার স্থানীয় সময় মোতাবেক বিকাল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত প্রথম অনুষ্ঠান সম্প্রচার করা হয়।
কানাডা জামাতের সম্মানিত নায়েব আমীর - জনাব কলিম মালিক সাহেব এবং জামেয়া আহমদীয়া, কানাডার প্রফেসর জনাব হাদী আলী চৌধুরী সাহেব উক্ত অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানের শুরুর প্রাক্কালে নায়েব আমীর সাহেব অনুষ্ঠানের কলা-কুশলী, কর্মী এবং অতিথিদের সফলতা কামনা করে দোয়া করান।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সম্প্রচার আরম্ভ হয়। উপস্থাপক জনাব সৈয়দ নাজির সাহেব অনুষ্ঠানের শুরুতে শ্রোতাদের জ্ঞাতার্থে বিশদভাবে এর উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরেন। এরপর সম্মানিত অতিথিবৃন্দ প্রতিশ্রুত মসীহ্ ও ইমাম মাহদী (আ.)-এর রচনাবলী আলোকে আহমদীয়া মুসলিম জামাতের ধর্ম বিশ্বাস ও আকীদা তুলে ধরেন।
কোনরূপ বাঁধা-বিঘœ ছাড়াই বৃহত্তর টরেন্টোতে রেডিও আহমদীয়ার কার্যক্রম সফলভাবে সম্প্রচারিত হচ্ছে ১৯৯৫ সাল থেকে। অনুষ্ঠানটি ইন্টারনেটের মাধ্যমেও সরাসরি শোনা যায়। যার অ্যাড্রেস হলো: www.voiceofislam.ca
প্রাপ্ত সুত্রঃ কেন্দ্রীয় বাংলা ডেস্ক, লন্ডন, ইউকে