In the Name of Allah, The Most Gracious, Ever Merciful.
Love for All, Hatred for None.
মহান আল্লাহ্ তা’লার অশেষ কৃপায় মজলিস খোদ্দামুল আহমদীয়া, বাংলাদেশের উদ্যোগে গত ৪ জুন হতে ১৩ জুন, ২০১০ পর্যন্ত বকশী বাজারস্থ কেন্দ্রীয় মসজিদে ৩৬তম তা’লীম ও তরবিয়তী ক্লাস অনুষ্ঠিত হয়। ১০ দিনের এই ক্লাসে বাংলাদেশের সর্বমোট ৪০টি মজলিসের ১৬৩ জন ছাত্র অংশ গ্রহণ করে। উল্লেখ্য, খাগরাছড়ি হতে এবারই প্রথম দু’জন খাদেম অংশ নেন। খাগরাছড়ি বাংলাদেশের সবচেয়ে দুর্গম পাহাড়ী এলাকা, যেখানে আল্লাহ্র ফযলে আহমদীয়াতের বিস্তার হয়েছে।
প্রতিদিন ৭টি করে ক্লাস নেয়া হয় যার বিষয় ছিল নাযেরা কুরআন, নামায শিক্ষা ও দোয়া, হাদীস, তবলীগি মাসলাহ্-মাসায়েল, নযম, ইসলামী জ্ঞান এবং সাংগঠনিক ক্লাস। এই ক্লাসগুলো ছাত্রদেরকে আহমদীয়া জামাতের নিযামের সাথে অধিকতর পরিচিত করে তুলে, যা তাদেরকে আগামীতে উত্তম কর্মীতে পরিণত করবে বলে আশা করা যায়।
এছাড়াও নিয়মিত সন্ধ্যাকালীন তরবিয়তী অধিবেশন অনুষ্ঠিত হয়। মেজর জেনারেল (অব.) আমজাদ আহমদ খাঁন চৌধুরী সাহেব খাদেমদের অধিবেশনে ‘জীবন একটি সংগ্রাম - কিভাবে এতে জয়ী হওয়া যায়’-এ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সপ্তাহ শেষে পরবর্তী শনিবার মোহতরম মোবাশ্বের উর রহমান, ন্যাশনাল আমীর সাহেব ক্লাসের ছাত্রদের উদ্দেশ্যে নসিহত মূলক বক্তব্য রাখেন।
১৩ জুন তা’লীম-তরবিয়তী ক্লাসের সমাপনী ও পুরষ্কার বিতরণী অধিবেশন অনুষ্ঠিত হয়। সদর মজলিসের নসিহত মূলক বক্তব্যের পর কৃতিত্ব অর্জনকারীদের মধ্যে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়। দোয়ার মাধ্যমে উক্ত ক্লাস সমাপ্ত হয়েছে বলে জানা গেছে।
গত ৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত কাদিয়ানের দারুল আমানে - হিমাচল, পাঞ্জাব, হরিয়ানাহ্, রাজস্থান, উত্তর প্রদেশ এবং মধ্য প্রদেশের পনের দিনব্যাপী তরবিয়তী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্লাসে মোট ৩২৮জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। মোহতরম নাযের সাহেব ইসলাহ্ ও ইরশাদের সভাপতিত্বে ৮ জুন ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় ক্লাসের ইনচার্জ মোহতরম তানভীর আহমদ খাদেম সাহেব এবং সম্মানিত সভাপতি সাহেব শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন নসীহত করেন।
উক্ত ক্লাসে অনুবাদসহ নামায, ইসলাম এবং আহমদীয়াতের ইতিহাস, সিরাতুন্নবী (সা.) এবং হযরত মসীহ্ মওউদ (আ.), খোলাফায়ে রাশেদীন এবং আহমদীয়া জামাতের সম্মনিত খলীফাদের জীবন চরিত সম্পর্কে পড়ানো হয়। এছাড়া খলীফাদের বিভিন্ন দেশ সফরের উপর ভিত্তি করে প্রামান্য চিত্রও দেখানো হয়। ক্লাসের শেষ পর্যায়ে শিক্ষার্থীরা লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করে।
২০ জুন কাদিয়ান নাযের আলা সাহেবের সভাপতিত্বে ক্লাসের সমাপনী অধিবেশন হয়। এ সভাপতি সাহেব কৃতী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আর অত্যন্ত ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে দোয়ার মাধ্যমে ক্লাসের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রাপ্ত সুত্রঃ কেন্দ্রীয় বাংলা ডেস্ক, লন্ডন, ইউকে