In the Name of Allah, The Most Gracious, Ever Merciful.
Love for All, Hatred for None.
গত ১৪ থেকে ১৬ই মে, ২০১০ মজলিস আনসারুল্লাহ্ জার্মানীর বার্ষিক ইজতেমা Dieburg শহরে অত্যন্ত সফলতার সাথে অনুষ্ঠিত হয়েছে। Dieburg জার্মানীর দক্ষিণপূর্বে অবস্থিত একটি ছোট্ট গ্রাম।
জুমুআর দিন সকাল ১০টায় যোগদানকারীদের রেজিষ্ট্রেশনের মাধ্যমে ইজতেমার কার্যক্রম আরম্ভ হয়। এরপর জামাতের পতাকা উত্তোলন করেন জামাতের আমীর সাহেব এবং সদর, মজলিস আনসারুল্লাহ্, জার্মানী।
দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরু হয়। আনসার ভাইদের মাঝে ইজতেমা উপলক্ষ্যে একটি বিশেষ উৎসাহ ও উদ্দিপনা পরিলক্ষিত হয়েছে। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও দেশের বিভিন্ন প্রান্ত হতে আনসারের একটি বড় সংখ্যা ইজতেমায় যোগদানের জন্য এখানে সমবেত হন।
প্রত্যেক আনসার অত্যন্ত উৎসাহের সাথে প্রতিটি ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন এবং উন্নত নৈতিক আদর্শ প্রদর্শন করেন।
গত ২৭শে মে, ২০১০ রোজ বৃহস্পতিবার পবিত্র খিলাফত দিবস উপলক্ষ্যে মজলিস খোদ্দামুল আহমদীয়া কাদিয়ানের উদ্যোগে বিভিন্ন বয়সের আহমদী নারী-পুরুষ সম্মিলিতভাবে কাদিয়ানের দারুল আমানে অত্যন্ত সফলতার সাথে একটি দৃষ্টান্ত মূলক ওয়াকারে আমল করেন।
উক্ত ওয়াকারে আমল (অর্থাৎ স্বেচ্ছাশ্রম ভিত্তিক মানবসেবা মূলক) প্রোগ্রামে যেখানে প্রবীণ আনসার যোগদান করেছেন সেখানে খোদ্দামুল আহমদীয়া এবং আতফালুল আহমদীয়ার সদস্যরা ছাড়াও লাজনা ইমাইল্লাহ্, কাদিয়ানের মা-বোনেরাও অত্যন্ত উৎসাহের সাথে অংশ গ্রহণ করেন।
হযরত মসীহ্ মওউদ (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গনে সম্মিলিত দোয়ার মাধ্যমে মোহতরম নাযের আলা এবং আমীর মোকামী, কাদিয়ান এই মহতি উদ্যোগের উদ্বোধন করেন। এরপর কাদিয়ান - দারুল আমানের বিভিন্ন স্থানে জামাতের নিষ্ঠাবান সদস্যদের টীম ওয়াকারে আমলের মাধ্যমে বিভিন্ন স্থান হতে ময়লা আবর্জনা পরিস্কার করেন। এ সময় আহমদীয়া মহল্লা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ছাড়াও কাদিয়ানের পার্শ্ববর্তী বিভিন্ন স্থান যেমন, সিভিল হাসপাতাল, পুলিশ ষ্টেশন, সরকারী ব্যাংক ভবন এবং ডাকঘর ইত্যাদিও পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়। বিভিন্ন দলকে পূর্ব হতেই নির্ধারিত স্থান পরিস্কার করার জন্য দায়িত্ব অর্পন করা হয় আর তারা সবাই অত্যন্ত উৎসাহ- উদ্দিপনা ও নিষ্ঠার সাথে আল্লাহ্র ভালবাসা লাভের বাসনায় এরূপ সেবামূলক কার্যক্রমে অংশ গ্রহণ করেন।
গত ২৩শে মে, ২০১০ তারিখে আহমদীয়া মুসলিম জামাত, ভারতের কেন্দ্র কাদিয়ান সহ দেশের বিভিন্ন জামাত তবলীগি দিবস উদযাপন করেছে। এ ব্যাপারে প্রতিটি জামাত পূর্ব হতেই বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করে। এ দিবস উপলক্ষ্যে বিভিন্ন লিফলেট এবং জামাতী বই-পুস্তক সংগ্রহের ব্যবস্থা করা হয়। আল্লাহ্ তা’লার অপার কৃপায় প্রতিটি জামাত এদিন সকাল ৮টায় সম্মিলিত দোয়ার মাধ্যমে তবলীগি দিবস উদযাপন আরম্ভ করে আর নিজ নিজ জামাতের আওতাধীন শহর ও গ্রামে-গঞ্জে জামাতের বই-পুস্তক বিতরণ করেন এবং বিভিন্ন স্থানে বুক ষ্টল খোলারও ব্যবস্থা করেন। এছাড়া ব্যক্তিগতভাবেও মানুষের বাড়ী বাড়ী গিয়ে অনেকে লিফলেট বিলি করেন বলে জানা গেছে। আল্লাহ্ তা’লার অপার কৃপায় এই তবলীগি দিবস অত্যন্ত সফলভাবে উদযাপিত হয়। এ দিবসের মাধমে একদিনে বিশ লক্ষাধিক মানুষের কাছে আহমদীয়াতের অর্থাৎ সত্যের পয়গাম পৌঁছান সম্ভব হয়েছে। বিভিন্ন স্থানে বয়’আতও হয়েছে আর এদিন মোট ১৮ জন বন্ধু বয়’আত করে আহমদীয়া জামাতভূক্ত হয়েছেন বলে সংবাদ পাওয়া গেছে।
প্রাপ্ত সুত্রঃ কেন্দ্রীয় বাংলা ডেস্ক, লন্ডন, ইউকে