In the Name of Allah, The Most Gracious, Ever Merciful.
Love for All, Hatred for None.
গত ২৫, ২৬ ও ২৭শে ডিসেম্বর, ২০০৯ইং Old Yundum-এ অবস্থিত মসরূর সিনিয়র সেকেন্ডারী স্কুলে মজলিস খোদ্দামুল আহমদীয়া গাম্বিয়ার ২৬তম বার্ষিক ইজতেমা অত্যন্ত সফলতার সাথে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী ভাষণে মজলিস খোদ্দামুল আহমদীয়া, গাম্বিয়ার সদর সাহেব খোদ্দাম ও আতফালের উদ্দেশ্যে মহানবী (সা.)-এর জীবন চরিত এবং মানবতার প্রতি ভালবাসাপূর্ণ সদ্ব্যবহারের উল্লেখ করে বলেন, আমাদের মাঝেও মানুষের প্রতি ভালবাসা এবং উদারতার প্রেরণা সৃষ্টি করতে হবে। ইজতেমায় দেশের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের স্থায়ী সচিব মহোদয়ও বক্তব্য রাখেন। তিনি খোদ্দাম ও আতফালের শৃঙ্খলা এবং উদ্যমের ভূয়সী প্রশংসা করেন।
গাম্বিয়ার মিশনারী ইনচার্জ সাহেব ‘Khadim as a role model’ শিরোনামে খোদ্দামকে নসীহত করেন।
সবশেষে গাম্বিয়ার আমীর সাহেব খোদ্দাম ও আতফালকে উদ্দেশ্য করে বিভিন্ন গুরুত্বপূর্ণ নসীহত করতে গিয়ে স্বেচ্ছা শ্রমের প্রেরণা সদা সমুন্নত রাখার এবং সময়ানুবর্তিতার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, জামাত যখনই আপনাদেরকে কোন কাজের জন্য ডাকবে তখন নিজেদের সকল ব্যস্ততা উপেক্ষা করে জামাতের ডাকে সাড়া দিতে হবে।
আল্লাহ্ তা’লার অপার কৃপায় অত্যন্ত সফলভাবে এই মহতি ইজতেমা সম্পন্ন হয়েছে। গাম্বিয়া এবং গিনি বাসাউ এর বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ছয়শত খোদ্দাম ও আতফাল এতে অংশ গ্রহণ করেছে বলে জানা গেছে।
গত ২৬ ও ২৭শে ডিসেম্বর, ২০০৯ইং রোজ শনি ও রবিবার মজলিস খোদ্দামুল আহমদীয়া একটি মিনি ফুটবল টূর্নামেন্ট এর আয়োজন করে। বেলজিয়ামের সেন্ট ট্রুডেন শহরে এই টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। হুযূর আনোয়ার (আই.)-এর সদয় অনুমতি ক্রমে এই টূর্নামেন্টের নাম রাখা হয় মসরূর মিনি ফুটবল টূর্ণামেন্ট।
ইউরোপের ৫টি মজলিস, অর্থাৎ ইংল্যান্ড, জার্মানী, হল্যান্ড, সুইজারল্যান্ড এবং ফ্রান্সকে এতে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়।
মজলিস খোদ্দামুল আহমদীয়া, ইংল্যান্ড নিজেদের ব্যস্ততার কারণে এতে অংশ নিতে পারেন নি ফলে বেলজিয়াম সহ মোট ৫টি দল এতে অংশ গ্রহণ করে।
২৬শে ডিসেম্বের সকাল হতেই স্বেচ্ছা শ্রমের মাধ্যমে স্পোর্টস হলকে ফুল ও পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতের অনুবাদ এবং খলীফাগণের বিভিন্ন উক্তি খচিত বিভিন্ন ব্যানার দ্বারা সজ্জিত করা হয়।
সকাল ৯টায় বিভিন্ন দল স্পোর্টস হলে আসতে আরম্ভ করে আর এই টূর্ণামেন্ট এর আয়োজকবৃন্দ তাদেরকে স্বাগত জানান।
পবিত্র কুরআন তিলাওয়াত ও অনুবাদ পাঠের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান আরম্ভ হয়। এরপর দোয়ার মাধ্যমে বিভিন্ন গ্রুপের মধ্যে খেলা আরম্ভ হয়।
দলসমূহকে বিভিন্ন গ্রুপে বিভক্ত করা হয়েছিলো। গ্রুপ এতে ছিলো, জার্মানী, হল্যান্ড এবং বেলজিয়াম আর বি গ্রুপ এ ছিলো - ফ্রান্স, সুইজারল্যান্ড এবং বেলজিয়াম।
সেমিফাইনালে নিজ নিজ প্রতিপক্ষকে হারিয়ে জার্মানী এবং হল্যান্ড ফাইনালে পৌঁছে। হল্যান্ড জার্মানীকে ৫-০ গোলে হারিয়ে বিজয়ী হয়। ফাইনাল ম্যাচ দেখার জন্য সেন্ট ট্রুডেন শহরের সম্মানিত মেয়র মহোদয় উপস্থিত ছিলেন। তিনি তাঁর সংক্ষিপ্ত ভাষণে দর্শকদেরকে স্বাগত জানান এবং জামাতের পক্ষ হতে শহরের সুনাম ও উন্নতির লক্ষ্যে কৃত বিভিন্ন সেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
প্রাপ্ত সুত্রঃ কেন্দ্রীয় বাংলা ডেস্ক, লন্ডন, ইউকে