In the Name of Allah, The Most Gracious, Ever Merciful.
Love for All, Hatred for None.
গত ২৫ থেকে ৩০শে নভেম্বর, ২০০৯ইং পর্যন্ত বুর্কিনাফাঁসোর কোঁদগো (Koudougou) অঞ্চলের বার্ষিক মেলায় আহমদীয়া মুসলিম জামাত, কোঁদগো একটি বুক ষ্টল দেয়ার সুযোগ লাভ করে। এখানে বুক ষ্টল বসানোর অনুমতি নেয়ার জন্য জামাত তিন সপ্তাহ পূর্ব হতেই উদ্যোগ গ্রহণ করে।
মেলা চলাকালীন জামাতের বুক ষ্টলে জনতার ঢল নামে, ফলে স্থানীয় টেলিভিশনের পক্ষ হতে জামাতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাক্ষাতকার গ্রহণ করে।
বুর্কিনাফাঁসোর শ্রম ও জনশক্তি মন্ত্রী মহোদয় এই মেলার উদ্বোধন করেন। সেসময় তিনি আহমদীয়া মুসলিম জামাতের বুক ষ্টলও পরিদর্শন করেন বলে জানা গেছে। মুবাল্লেগ সিলসিলাহ্ মোকাররম জাফর উল্লাহ্ সাহেব তাঁকে জামাতের পক্ষ হতে মোরে ভাষায় অনুদিত পবিত্র কুরআন ছাড়াও ‘ইসলামী নীতি দর্শন’ আর ‘বাইবেলের আলোকে মুহাম্মদ (সা.)’ গ্রন্থ উপহার দেন।
সূত্র মোতাবেক উক্ত মেলায় প্রায় ২৫ হাজার মানুষ আসেন আর তাদের মধ্য হতে প্রায় তিন হাজার মানুষ আমাদের ষ্টল পরিদর্শন করেন, এবং জামাতের বই-পুস্তক, ক্যাসেট, সিডি এবং হোমীও ঔষধ সংগ্রহ করেন।
পাঁচদিনের এই মেলায় প্রায় ছয় শতাধিক বই-পুস্তক, লিফলেট-ফোল্ডার এবং পত্রিকা বিক্রয় ও বিতরণ করা হয় বলে জানা গেছে।
গত ২১শে ডিসেম্বর জার্মানী হতে লন্ডন ফেরার পথে হুযূর আনোয়ার (আই.) হল্যান্ডে সংক্ষিপ্ত যাত্রা বিরতি করেন। হল্যান্ডের মিশনারী ইনচার্জ মওলানা নঈম আহমদ অঢ়ায়েচ এবং মুরব্বী সিলসিলাহ্ মওলানা হামেদ করীম সাহেবকে নিয়ে আমীর সাহেব হযূর আনোয়ারকে স্বাগত জানাতে জার্মান বর্ডারে উপস্থিত ছিলেন।
হল্যান্ড পৌঁছলে নূনস্পিডে উপস্থিত আবালবৃদ্ধবনিতা হুযূর আনোয়ার (আই.)-কে প্রাণঢালা স্বাগত জানান। এই সংক্ষিপ্ত সফরের সময় সুদান ও মরক্কো নিবাসী ১০জন বন্ধু হুযূরের পবিত্র হস্তে বয়’আত করে আহমদীয়া জামাতভূক্ত হবার সৌভাগ্য লাভ করেন। এটি নবাগত আহমদী এবং বয়’আত অনুষ্ঠানে উপস্থিত সবার জন্য একটি ঐতিহাসিক ঘটনা ছিলো।
এরপর হুযূর নবাগতদের সাথে সাক্ষাত করেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। হুযূরের উপস্থিতি নবাগতদের ঈমানী উন্নতির কারণ হয়েছে বলে জানা গেছে।
মোহতরম আমীর সাহেব হুযূর আনোয়ারকে রেফারেন্স লাইব্রেরী পরিদর্শন করান, এসময় হুযূর লঙ্গর খানা ঘুরে দেখেন এবং বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
২২শে ডিসেম্বর হুযূর হল্যান্ড থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন এবং বিরূপ আবহাওয়া সত্বেও নিরাপদে লন্ডন পৌঁছেন বলে সূত্র জানিয়েছে।
প্রাপ্ত সুত্রঃ কেন্দ্রীয় বাংলা ডেস্ক, লন্ডন, ইউকে