In the Name of Allah, The Most Gracious, Ever Merciful.
Love for All, Hatred for None.
গত ২৬শে নভেম্বর, ২০০৯ ঈদুল আযহা উপলক্ষ্যে কোপেনহেগেনের নুসরত জাঁহা মসজিদে একটি পাবলিক মিটিং-এর আয়োজন করা হয়। এতে ডেনিশভাষীদের নিমন্ত্রণ জানানোর উদ্দেশ্যে এই সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। স্থানীয় পত্র-পত্রিকা এবং টেলিভিশনে এই অনুষ্ঠানের আগাম সংবাদ প্রচার করা হয়, এর ফলে ব্যাপক সংখ্যক মানুষের কাছে এই মিটিং-এর সংবাদ পৌঁছে আর মানুষের কাছ থেকে এই মিটিং-এ অংশ গ্রহণের আবেদন আসতে আরম্ভ করে।
এদিন পবিত্র কুরআন পাঠের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হয় আর এতে হজ্জ্ব সম্পর্কিত আয়াত ডেনিশ ভাষায় অনুবাদ করে পেশ করা হয়।
জামাতের সংক্ষিপ্ত পরিচিত এবং ঈদুল আযহা সূত্রে হজ্জ্ব এবং কুরবানীর সম্পর্কে আলোচনার পাশাপাশি ইসলামে ঈদের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোকপাত করা হয়।
এরপর উপস্থিত সূধিকে প্রশ্ন করার জন্য আমন্ত্রন জানানো হয়। পবিত্র কুরআন অবতরণ এর বিন্যাস, ইসলামী শিক্ষামালা এবং আহমদীয়াতের উদ্দেশ্য সম্পর্কেই অধিকাংশ মানুষ প্রশ্ন করেন।
এ অনুষ্ঠানের একটি আকর্ষণীয় আয়োজন ছিলো, ইসলাম, আহমদীয়াত এবং ডেনমার্ক সম্পর্কে বিশটি প্রশ্নের সঠিক উত্তর প্রদান করা, এ উদ্দেশ্যে বিশ জন করে একটি দল গঠন করা হয় এবং যারা দলগতভাবে সঠিক উত্তর প্রদান করেছেন তাদের মাঝে পুরস্কারেরও বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে নিমন্ত্রিত অতিথিদের মাঝে সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। আহমদীরা ছাড়াও এ অনুষ্ঠানে ৩৫জন ডেনিশ অতিথি যোগদান করেন। এদের মধ্যে সমাজের সকল শ্রেণীর মানুষ থাকলেও অধিকাংশই ছিলো, বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
গত ২০শে নভেম্বর থেকে ২২শে নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত জামাতে আহমদীয়া মায়ানমারের ৪৫তম বার্ষিক জলসা অত্যন্ত সফলতার সাথে সমাপ্ত হয়েছে।
দুপুর ২টায় পবিত্র কুরআন তিলাওয়াত এবং নযম পাঠের মধ্য দিয়ে জলসার কার্যক্রম আরম্ভ হয়। কেন্দ্রীয় প্রতিনিধি মহোদয় উদ্বোধনী ভাষণ প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে হযরত মসীহ্ মওউদ (আ.)-এর রচনার আলোকে জলসার উদ্দেশ্য প্রেক্ষাপট তুলে ধরেন।
দ্বিতীয় দিন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেমন: জিহাদ, দাওয়াত ইলাল্লাহ্ এবং খোলাফায়ে রাশেদীণ’ শীর্ষক বিষয়ে জামাতের চিন্তাবিদগণ বক্তব্য প্রদান করেন।
২২শে নভেম্বর বিকাল ৪টায় ইজতেমায়ী দোয়ার মাধ্যমে এই মহতি জলসা সমাপ্ত হয় বলে জানা গেছে। প্রকাশ থাকে যে, এবারই প্রথম মায়ানমারে তিন দিন ব্যাপি সালানা জলসা অনুষ্ঠিত হয় এবং আল্লাহ্ তা’লার অপার কৃপায় সকল দিক থেকে এই জলসা অত্যন্ত সাফল্য জনকভাবে অনুষ্ঠিত হয়েছে বলে সূত্র জানিয়েছে।
প্রাপ্ত সুত্রঃ কেন্দ্রীয় বাংলা ডেস্ক, লন্ডন, ইউকে