In the Name of Allah, The Most Gracious, Ever Merciful.
Love for All, Hatred for None.
وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُم فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِن قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْناً يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئاً وَمَن كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُوْلَئِكَ هُمُ الْفَاسِقُونَ
৫৬। তোমাদের মাঝে যারা ঈমান আনে ও সৎকাজ করে আল্লাহ্ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি অবশ্যই পৃথিবীতে তাদের খলীফা বানাবেন, যেভাবে তিনি তাদের পূর্ববর্তীদের খলীফা বানিয়েছিলেন। আর অবশ্যই তিনি তাদের জন্য তাদের ধর্মকে সুপ্রতিষ্ঠিত করে দেবেন যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন এবং তাদের ভয়-ভীতির অবস্থার পর অবশ্য অবশ্যই তিনি তা নিরাপত্তায় বদলে দেবেন। তারা আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক সাব্যস্ত করবে না। আর এরপরও যারা অকৃতজ্ঞতা করবে, এরাই হবে দুষকৃতকারী।২০৫৭
২০৫৭। যেহেতু খিলাফত সম্বন্ধে বিষয়বস্তুর ভূমিকারূপ এই আয়াত প্রস্তাবনাস্বরূপ, সেহেতু পূর্ববতী ৫২, ৫৫ আয়াতগুলোতে আল্লাহ্ ও তাঁর রসূলের আনুগত্যের ওপর বার বার জোর দেয়া হচ্ছে। এই বৈশিষ্ট্য ইসলামে খলীফার অবস্থান ও মর্যাদার প্রতি ইঙ্গিত বহন করে। আয়াতটিতে এ প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে যে, মুসলমানদের আধ্যাত্মিক এবং পার্থিব নেতৃত্বে অনুগৃহীত করা হবে। এ প্রতিশ্রুতি গোটা মুসলিম জাতিকে দেয়া হয়েছে। কিন্তু খিলাফতের ভিত্তি বা প্রতিষ্ঠান কোন বিশেষ এক স্বতন্ত্র ব্যক্তির মাঝে স্পষ্টতঃ প্রতীয়মানরূপে স্থাপিত হবে, যিনি হযরত নবী করীম (সাঃ)-এর উত্তরাধিকারী হবেন এবং গোটা জাতির প্রতিনিধিত্বকারী হবেন। খিলাফত প্রতিষ্ঠিত হওয়ার ওয়াদা স্পষ্ট ও সন্দেহাতীত। যেহেতু হযরত মুহাম্মদ (সাঃ) এখন মানবজাতির সর্বকালের জন্য একমাত্র পথ নির্দেশকারী, সে কারণেই তাঁর খিলাফত যে কোন আকারে পৃথিবীতে কিয়ামত পর্যন- বিদ্যমান থাকবে এবং অন্যান্য সব খিলাফত অচল হয়ে যাবে। এরপর সব নবীর ওপর আঁ-হযরত (সাঃ)-এর অনুপম বৈশিষ্ট্য ও শ্রেষ্ঠত্বসমূহের মাঝে খিলাফতই হচ্ছে সর্বোচ্চ বৈশিষ্ট্য ও শ্রেষ্ঠত্ব। আমাদের বর্তমান যুগে আঁ হযরত (সাঃ)-এর এ সর্বোচ্চ বৈশিষ্ট্য ও শ্রেষ্ঠত্বের প্রতীক ‘খিলাফত’ পরিলক্ষিত হচ্ছে কেবল আহ্মদীয়া মুসলিম জামাতে, যা আঁ হযরত (সাঃ)-এর শ্রেষ্ঠতম আধ্যাত্মিক খলীফার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে (দেখুন ‘দি লারজার এডিশন অবদি কমেন্টারী, পৃষ্ঠা ১৮৬৯-১৮৭০)।